Dhaka ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

আত্মগোপনে থাকা উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ রিপন মন্ডলকে ঘিরে নানা প্রশ্ন, পাওনাদারদের দাবি তদন্তের

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১১৪১ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের গণপতিকাঠী গ্রামের বাসিন্দা রিপন মন্ডলকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি আতা বহুমুখী সমবায় সমিতির মালিক উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ওই সমবায় সমিতিতে চাকরিও করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত দুই-তিন দিন ধরে উত্তম মিস্ত্রির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একটি সূত্র জানিয়েছে, উত্তম মিস্ত্রি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র আরও জানায়, উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে রিপন মন্ডল তার পক্ষে বিভিন্ন ঋণখেলাপি সংক্রান্ত মামলা পরিচালনায় ভূমিকা রেখেছেন। বর্তমানে রিপন মন্ডলের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে, যার নম্বর ২৮ বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, উত্তম মিস্ত্রি দেশ ছাড়ার আগে রিপন মন্ডলের নামে একটি আম-মোক্তারনামা (ক্ষমতাপত্র) করে দিয়ে গেছেন। বর্তমানে রিপন মন্ডল এলাকায় অবস্থান করছেন না বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পাওনাদারদের অভিযোগ, উত্তম মিস্ত্রির সঙ্গে সংশ্লিষ্ট আরও যেসব ব্যক্তি সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে ক্ষতিগ্রস্তরা উপকৃত হবেন।

তবে এসব অভিযোগের বিষয়ে রিপন মন্ডল বা উত্তম মিস্ত্রির বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আত্মগোপনে থাকা উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ রিপন মন্ডলকে ঘিরে নানা প্রশ্ন, পাওনাদারদের দাবি তদন্তের

Update Time : ০৪:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬