Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪৯ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এবং উপজেলা পরিষদের বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবুজ ক্লান্তি সিকদার, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সুধীজন।

প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিভাগে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কাউখালী উপজেলার প্রতিনিধিত্ব করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আমি আশা করি, এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা জেলা পর্যায়েও সফলতার সঙ্গে কাউখালীকে প্রতিনিধিত্ব করবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”

প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা আগামী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬