Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। এতে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মো. দ্বিন আলী, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. মো. আব্দুর রহিম, হাকিম রাজু আহম্মেদ, মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ সাইফুল ইসলাম, মো. তুহিন আলী, মোস্তফা খাইরুল আকবর, মো. মাহবুবুর রহমান, শেখ নিজাম উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

সভায় রোগী কল্যাণ সমিতির চলমান সেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। জানানো হয়, সমিতির উদ্যোগে সদর হাসপাতালে ভর্তি গরিব, অসহায় ও অভিভাবকহীন রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, পথ্য, রক্ত, অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এছাড়া রোগ নির্ণয়ের জন্য হাসপাতালের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

সমিতির পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ রোগীদের পরিধেয় বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ, হাসপাতাল থেকে ছাড়পত্রের পর বাড়ি বা অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য যাতায়াত ভাড়া কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, বীর মুক্তিযোদ্ধা, শিশু, প্রতিবন্ধী, হিজড়া ব্যক্তি ও প্রবীণদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার নিশ্চিত করা হচ্ছে বলেও সভায় জানানো হয়।

এছাড়া কাউন্সেলিংয়ের মাধ্যমে রোগীদের মানসিক সহায়তা, আশ্রয়হীন ও পরিচয়হীন ব্যক্তি এবং পরিত্যক্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ, প্রয়োজনে গৃহ পরিদর্শন ও ফলোআপ কার্যক্রম পরিচালনার বিষয়ও তুলে ধরা হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে সেবা এবং সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় অনুদান পেতে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়।

বার্ষিক সাধারণ সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সমিতির ২০২৬ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। উপস্থাপিত হিসাব অনুযায়ী, সমিতির মোট আয় ২০ লাখ ২৫ হাজার ৫০১ টাকা ১২ পয়সা এবং মোট ব্যয় ১১ লাখ ৫৭ হাজার ৭৮ টাকা ৪৭ পয়সা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব শারমিন সুলতানা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬