
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের বর্তমান অবস্থা এবং অপরাধ প্রতিরোধে গ্রহণযোগ্য কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
Reporter Name 




















