Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচিতে বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৯ Time View

বরিশাল প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাকেরগঞ্জের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সৌরভসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সমবায় সমিতির সদস্য, সমবায়ী, ঋণগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বিভিন্ন কর্মসূচিতে বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Update Time : ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬