Dhaka ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

বানারীপাড়ায় রেকর্ড জালিয়াতির দায়ে চাকরি হারালেন ভূমি উপ-সহকারী আছমা আক্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৪৪২ Time View

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ;

​ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ায় ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে খতিয়ান রেকর্ড সংশোধনের দায়ে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

​শাস্তিপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম আছমা আক্তার। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আছমা আক্তার নির্ধারিত কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড অন্যায়ভাবে সংশোধন করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তিনি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেন।

​তার এই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।

​গত রোববার শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তবে বিষয়টি আজ বুধবার (১ জুলাই) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

​এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান: ​”বিভাগীয় মামলার পর পুঙ্খানুপুঙ্খ শুনানি শেষে উল্লেখিত ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।”

​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের এমন কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ফলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের যেকোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়ানো থেকে বিরত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

বানারীপাড়ায় রেকর্ড জালিয়াতির দায়ে চাকরি হারালেন ভূমি উপ-সহকারী আছমা আক্তার

Update Time : ০৪:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬