
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহেনা আক্তার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
জেলা প্রশাসন আশা প্রকাশ করে, তাঁর নেতৃত্বে কাউখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হবে।
পরে বেলা সাড়ে ১১টার দিকে নতুন ইউএনও কাউখালী উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবাপ্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 


















