Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নির্বাচন কমিশনের ঘোষণার পর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ঘোষণাকে ঘিরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।

চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে সারেংকাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মো. সাইফুল ইসলাম মর্তুজা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে মর্তুজার এলাকায় ভালো সমর্থন রয়েছে। পাশাপাশি বিএনপির দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মর্তুজা সাবেক ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনের সারেংকাঠি ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির শ্রমিক দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

এলাকায় তার প্রার্থিতার আলোচনা শুরু হওয়ার পর সমর্থকরাও মাঠে সক্রিয় হয়েছেন। তারা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

স্থানীয় ভোটার সালমা বলেন, “সাইফুল ইসলাম মর্তুজা একজন ভালো মানুষ। আমরা তাকে সবসময় বিপদে-আপদে কাছে পেয়েছি। তিনি নির্বাচিত হলে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের উপকার হবে বলে আমরা মনে করি।

এ বিষয়ে মোঃ সাইফুল ইসলাম মর্তুজা বলেন, আল্লাহর ইচ্ছায় যাদি আমি মেম্বার হইতে পারি সব সময়ে মানুষের কল্যানে কাজ করবো।  আপনারা জানেন, আমার ওয়ার্ডে বেশির ভাগ ভোটার সনাতনী র্ধমের ভাই বোনের তারা আমাকে চিনে এবং জানে  আমার বিশ্বাস বিগত দিনে দুঃসময়ে ওয়ার্ডের সাধারণ মানুষ তথা সনাতনী ভাই বোনদের  পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

Update Time : ০৬:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬