Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা নিয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সাইক্লোন শেল্টারগুলোকে আরও প্রবেশগম্য ও ব্যবহারবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে সাতক্ষীরায় অনুষ্ঠিত এক জেলা পর্যায়ের কর্মশালায়।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরার খড়িবিলা এলাকার মোজাফফর গার্ডেনের হলরুমে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ‘সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন’ শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। তিনি সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা যাচাইয়ের পটভূমি, গবেষণার পদ্ধতি, পর্যবেক্ষণ এবং প্রাপ্ত ফলাফল তুলে ধরেন।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, অ্যাডভোকেসি গ্রুপের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বিদ্যমান সাইক্লোন শেল্টারগুলোকে আরও প্রবেশগম্য ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলা জরুরি। নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি পুরোনো ভবনগুলোতেও প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধীবান্ধব পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা নিয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৫:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬