Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, অভিভাবকের মুচলেকা গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২২৩ Time View

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গগন গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রতিরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে বাল্যবিবাহের প্রস্তুতির খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে তদন্তে কিশোরীর বয়স বিবাহযোগ্য নয় বলে নিশ্চিত হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এ ঘটনায় কিশোরীর পিতা মো. শাহজালাল, পিতা- মসলেম আলী, সাং- গগন গ্রাম, পোস্ট- রাজাবাড়ি (গোমস্তা বাড়ির দক্ষিণ পাশ), উপজেলা- নেছারাবাদ, জেলা- পিরোজপুর, উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত মুচলেকা প্রদান করেন।

মুচলেকায় তিনি অঙ্গীকার করেন যে, তাঁর ১৪ বছর বয়সী কন্যা জামিলার ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে কোনো অবস্থাতেই বিয়ে দেবেন না। একই সঙ্গে তিনি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিধান মেনে চলার এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। মুচলেকায় দুইজন সাক্ষীর স্বাক্ষরও গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ পরিহার করতে আহ্বান জানানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, অভিভাবকের মুচলেকা গ্রহণ

Update Time : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬