Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল অতিথিদের স্বাগত জানান। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসাইন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ আব্দুল ওয়াদুদ, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাসান, মাওলানা মো. মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবরার হোসেন রাজ বিদ্যালয়ের উন্নয়ন-সংক্রান্ত একটি স্মারকলিপি প্রধান অতিথির হাতে তুলে দেন। স্মারকলিপিতে সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকীর নামে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ, অবশিষ্ট সীমানাপ্রাচীর নির্মাণ এবং বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়নের দাবি জানানো হয়।

জবাবে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের খেলার মাঠকে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের কেন্দ্রীয় মাঠ হিসেবে উন্নয়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকীর নামে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্রীড়া সাফল্যের স্বীকৃতি এবং বিদ্যালয়ের উন্নয়ন-সংক্রান্ত প্রত্যাশার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

Update Time : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬