Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান
সারাদেশ

সাতক্ষীরায় ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার চিংড়ি লুট

  মামুন সাতক্ষীরা প্রতিনিধি ; সাতক্ষীরায় রুবি খাতুন নামে এক বিধবা নারীর ২৫ বিঘা চিংড়ি মাছের ঘের দখল করে লুটপাটের

# তালায় ১১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ **সাতক্ষীরা প্রতিনিধি:** সাতক্ষীরার তালা উপজেলার তালা ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মোবারাকপুর দুর্গা মন্দির থেকে মহন্দি পিসি রোড পর্যন্ত প্রায় ১১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় তালা উপজেলার মোবারাকপুর ব্রিজ মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। উদ্বোধনী বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।” তিনি জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ নাথ হালদার, উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল, সার্ভেয়ার ও নকশাকার আব্দুস সালাম এবং ঠিকাদার ফরহাদ হোসেন তপুর পক্ষে ইলিয়াস হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা শিবির সভাপতি মো. শাহিদুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মফিজুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মো. মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তালা ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মোবারাকপুর দুর্গা মন্দির থেকে মহন্দি পিসি রোড পর্যন্ত

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী

  সাতক্ষীরা প্রতিনিধি ; জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক

সাপাহারের কৃতি সন্তান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এখন দুদক চেয়ারম্যান

 সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারের কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন

ছাত্রদলের আন্দোলনের মুখে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের আগেই সাতক্ষীরা সদর থানার ওসি প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্রদলের আন্দোলনের মুখে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান পিপিএমকে প্রত্যাহার করা হয়েছে। জেলা

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সামাজিক

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি: পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য

হবিগঞ্জে বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহাদী আটক

  সাউথ বেঙ্গল নিউজ ; হবিগঞ্জে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফলা ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোতে আশানুরূপ ফল না হওয়া এবং পাঁচটি মাদ্রাসার

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

  প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)   জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট)