Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার সাতক্ষীরায় ১৯০ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক সাতক্ষীরার পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই রাতের নৌভ্রমণ, দুর্ঘটনার ঝুঁকিতে দর্শনার্থীরা সাতক্ষীরায় হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির প্রস্তাবিত কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাবেক কাউন্সিলর সাগর কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান, সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে সভায় মানব পাচার প্রতিরোধ, পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল।

সভায় বক্তব্য দেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিওর শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএসের আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নেটওয়ার্কের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, জেলায় মানব পাচারের প্রবণতা রোধে সরকারি-বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পর্যায়ের সচেতন কর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা জরুরি। একই সঙ্গে মানব পাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, সুরক্ষা ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে।

সভায় ‘আশ্বাস’ প্রকল্পের কার্যক্রম, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ এবং জাতীয় রেফারেল ব্যবস্থাপনা (এনআরএম) অনুযায়ী সেবা প্রদান ও রেফারেল কার্যক্রমের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ, তথ্য আদান-প্রদান এবং পাচারের শিকার ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০২:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬