
সাতক্ষীরা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি।
এ ছাড়া ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Reporter Name 



















