Dhaka ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার সাতক্ষীরায় ১৯০ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক সাতক্ষীরার পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই রাতের নৌভ্রমণ, দুর্ঘটনার ঝুঁকিতে দর্শনার্থীরা সাতক্ষীরায় হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির প্রস্তাবিত কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাবেক কাউন্সিলর সাগর কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান, সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরায় হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

‘সহিংসতা নয়, সুবিচার চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের পিটিআই-সংলগ্ন পিএন স্কুল মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নেটওয়ার্কের সদস্য এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ুথ অ্যালায়েন্স নেটওয়ার্ক, সিডো, স্বদেশ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ এবং প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মব সহিংসতার মতো ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। এসব ঘটনা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে।

তাঁরা বলেন, অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, জনতার চাপে শাস্তি প্রদান কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং দোষীদের ন্যায়সংগত বিচারের আওতায় আনা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতা প্রতিরোধে যুবসমাজকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষায় তরুণদের সচেতন ও সংগঠিত হওয়া জরুরি। একই সঙ্গে গুজব, উসকানিমূলক তথ্য, গণপিটুনি এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

মানববন্ধন থেকে সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধ, মানবাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা বলেন, সহিংসতামুক্ত, বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে যুবসমাজ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’, ‘মব নয়, আইনের শাসন চাই’ এবং ‘ভয়মুক্ত ও মানবিক বাংলাদেশ চাই’—এমন নানা স্লোগানের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরায় হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬