সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় হাসান গ্রুপের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. আবু হাসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মইনুল হক তানভীর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল সবুর, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজরিন আহমেদ চিশতী, সাতক্ষীরা ক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা।
এ ছাড়া উপস্থিত ছিলেন তুফান কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল, বিশিষ্ট ব্যবসায়ী সাফিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে হাসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবু হাসানের পিতা ও মাতা ফিতা কেটে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অসংখ্য আলেম-ওলামা এবং হাসান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকে মাহবুব এলাহী। উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন।
Reporter Name 



















