Dhaka ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১ Time View

কাউখালী প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ছালেকিয়া মাদ্রাসার হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুর রহমান মিল্টন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিরন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে প্রতিটি খানার তথ্য যথাযথভাবে সংগ্রহ ও যাচাই করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই করে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ

কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু

Update Time : ০১:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬