Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারাভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে এবং দুপুর সাড়ে ১২টায় শহরের অদূরে লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এসব কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু চালকদের দায়িত্ব নয়; পথচারী, শিক্ষার্থীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রয়েছে। অসতর্কতা, ট্রাফিক আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণ চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি।

তাঁরা আরও বলেন, রাস্তা পারাপারের সময় নির্ধারিত জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ কিংবা নিরাপদ স্থান ব্যবহার করতে হবে। চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ রাস্তা পার হওয়া এবং মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হওয়া থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশে হাঁটার সময় ফুটপাত ব্যবহার করতে হবে। ফুটপাত না থাকলে সড়কের কিনারা দিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের মানসম্মত হেলমেট ব্যবহার এবং অতিরিক্ত গতি পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাস, ট্রাকসহ বড় যানবাহনের খুব কাছাকাছি দাঁড়ানো এবং চলন্ত যানবাহনে ওঠানামা না করার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ আচরণের চর্চা প্রয়োজন। শিক্ষার্থীরা নিজেরা ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবারের সদস্য, সহপাঠী ও আশপাশের মানুষকে সচেতন করতে পারলে নিরাপদ সড়ক গড়ে তোলার উদ্যোগ আরও কার্যকর হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের নির্দেশনাসংবলিত ট্রাফিক সাইন, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান

Update Time : ০৮:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬