Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান সম্পর্কে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ পাবেন। তাই মা ইলিশ রক্ষায় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ইউএনওর সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

Update Time : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬