Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী

সাতক্ষীরা প্রতিনিধি ;

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা অঞ্চলের নদী ও খালের অবৈধ দখল, নাব্যতাসঙ্কট এবং সার্বিক পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাধা ও অন্তরায়গুলোর কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আলোচনাকালে মকসুমুল হাকিম চৌধুরী বলেন, “দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের বর্তমান চিত্র একই ধরনের। এসব সংকট থেকে উত্তরণে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা এম কামরুজ্জামান, স্বদেশ-এর নির্বাহী পরিচালক ও বাপার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং বেসরকারি সংস্থা ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ স্থানীয় পরিবেশকর্মীরা।

সাক্ষাৎ শেষে পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জাতীয় নদী রক্ষা কমিশনের এই আশ্বাসের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রাণ-প্রকৃতি ও জলাশয় রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী

Update Time : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬