Dhaka ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারের কৃতি সন্তান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এখন দুদক চেয়ারম্যান ছাত্রদলের আন্দোলনের মুখে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের আগেই সাতক্ষীরা সদর থানার ওসি প্রত্যাহার দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি হবিগঞ্জে বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহাদী আটক হেফাজতের বক্তব্যের প্রতিবাদে বরিশালে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এনপিপির ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফলা ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা সাতক্ষীরা জেলা পুলিশ, মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

হবিগঞ্জে বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহাদী আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

হবিগঞ্জে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা সদরের কোর্ট মসজিদের সামনের মাঠে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভে অংশ নেন মাহাদীসহ কয়েকজন কর্মী-সমর্থক। এ সময় সদর মডেল থানার পুলিশ সেখানে গিয়ে তাকে থানায় যেতে অনুরোধ করে। তিনি যেতে অনীহা প্রকাশ করলে পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

পুলিশের ভ্যানে করে মাহাদীকে সদর মডেল থানায় নেওয়া হয়। এ বিষয়ে জেলা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে থানায় নেওয়ার সময় সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিরাপত্তার স্বার্থে মাহাদীকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় এক তরুণকে আটকের ঘটনায় সেখানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মাহাদীর বিরুদ্ধে। পরে ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলেও আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যে তিনি জামিনে মুক্তি পান।

সর্বশেষ আটকের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাপাহারের কৃতি সন্তান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এখন দুদক চেয়ারম্যান

হবিগঞ্জে বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহাদী আটক

Update Time : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬