Dhaka ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অব্যবস্থাপনা: দুই শিক্ষক অব্যাহতি, প্রশ্নের মুখে কেন্দ্র সচিবের ভূমিকা বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ করায় অপরাধে ডিলারকে জরিমানা হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ সাতক্ষীরায় ৪০ দিনেও উদ্ধার হয়নি মন্দিরের সোনা, ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা রিকশাচালক বাবার দীর্ঘদিনের ত্যাগ ও কষ্ট যেন মুহূর্তেই ম্লান হয়ে গেছে। শিকলে বন্দি ১৫ বছর: মুক্তির অপেক্ষায় মিতু সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় শিশু ধ”র্ষ”ণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা ধামরাই থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ।

বরিশালে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার ‘টর্চার সেল’ ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪৯ Time View

প্রতিনিধি, বরিশাল  ;

বরিশাল মহানগরীতে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ মাহমুদ খান মিল্টনের কথিত একটি আস্তানা, যা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহৃত হতো, সেটি ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় উল্লেখযোগ্যভাবে অংশ নেন এলাকার নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর কাউনিয়া এলাকা ও এর আশপাশে অবস্থিত ওই আস্তানায় বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করেন স্থানীয়রা। এ সময় তারা ভেতরে থাকা রাজনৈতিক ব্যানার, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। পরে পুরো স্থানটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়।

অভিযোগ রয়েছে, রিয়াজ মাহমুদ খান মিল্টন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করা এবং ওই স্থানে নিয়ে নির্যাতন চালাতেন। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, পাইপসহ বিভিন্ন নির্যাতনের সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে দাবি করেন স্থানীয় নারীরা, যারা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

প্রসঙ্গত, মিল্টন একসময় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবং নিজ দলের নেতা লিটন সিকদার ওরফে লিটু হত্যা মামলার আসামি হিসেবে সমালোচিত হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তারও করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অব্যবস্থাপনা: দুই শিক্ষক অব্যাহতি, প্রশ্নের মুখে কেন্দ্র সচিবের ভূমিকা

বরিশালে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার ‘টর্চার সেল’ ভাঙচুর

Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬