Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ইউপি নির্বাচন ঘিরে উত্তেজনা: বানারীপাড়ায় তিনজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৩৪ Time View

বরিশালের বানারীপাড়া উপজেলার ২নং ইলুহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দায়ের করা একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ। গতকাল রাতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ইকরামুল সিকদার, এনামুল সিকদার ও সিরাজুল ইসলাম রাজু। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মুজাহিদুল হক মুরাদ, যিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী এবং স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক, অভিযোগ করেন—আসন্ন ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশের পর থেকেই তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। একপর্যায়ে আসামিরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে তিনি উল্লেখ করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, ৫নং আসামি সিরাজুল ইসলাম রাজু ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে অন্যদের নির্দেশনা দিয়ে হামলা পরিচালনা করেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম রাজু দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ইউপি নির্বাচন ঘিরে উত্তেজনা: বানারীপাড়ায় তিনজন গ্রেপ্তার

Update Time : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬