Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

বাল্যবিয়ে রোধে পরিবারকেই এগিয়ে আসতে হবে” — কাউখালীতে অভিভাবক সচেতনতামূলক সভায় সুনন্দা সমাদ্দার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৯৩ Time View

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল পাঁচটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী মৌমিতা সাহা, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষার্থীদের অভিভাবক ইলিয়াস শেখ, শামসুন্নাহার বেগম ও মরিয়ম বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “বাল্যবিয়ে রোধে পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের সচেতনতা ছাড়া এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের স্বপ্ন পূরণে পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের বিষয়ে উৎসাহিত করা যাবে না। বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত অভিভাবকরা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন থাকার এবং নিজেদের সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

বাল্যবিয়ে রোধে পরিবারকেই এগিয়ে আসতে হবে” — কাউখালীতে অভিভাবক সচেতনতামূলক সভায় সুনন্দা সমাদ্দার

Update Time : ০৪:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬