Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যুবক আটক, ৯৯৯ কলে পুলিশের হাতে সোপর্দ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩১৩ Time View

প্রতিনিধি,নেছারাবাদ ;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দিগন্ত মিস্ত্রি নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রবিবার রাত ১২টার দিকে উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দিগন্তকে উদ্ধার করা হয়। পরদিন সকালে তাকে ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দিগন্তকে আটক করার পর স্থানীয়রা ওই যুবক-যুবতীর বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে দিগন্ত এতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে, দিগন্ত অন্য এক প্রেমিকার সঙ্গে ধরা পড়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে ধলহার এলাকা থেকে তার আরেক প্রেমিকা থানায় এসে বিয়ের দাবি জানান। কিন্তু দিগন্তকে না পেয়ে কান্নাজড়িত অবস্থায় তিনি বাড়ি ফিরে যান।

স্থানীয় মানিক চৌকিদার জানান, দিগন্তের সঙ্গে ওই মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “শুনেছি প্রায় তিন বছর ধরে তাদের সম্পর্ক। সেদিন রাতে মেয়েটির সঙ্গে দেখা করতে এসে ধরা পড়ে।”

স্থানীয়দের অভিযোগ, দিগন্ত মিস্ত্রি দীর্ঘদিন ধরে বখাটে হিসেবে এলাকায় পরিচিত এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। তিনি ধলহার এলাকার সাবেক চৌকিদার ভাবেন্দ্রনাথ মিস্ত্রি (মন্টু মিস্ত্রি)-এর ছেলে।

এ বিষয়ে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতার অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। তারা তরুণদের সঠিক পথে আনতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নেছারাবাদ থানার এএসআই নাজমুল হাসান জানান, “৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যুবক আটক, ৯৯৯ কলে পুলিশের হাতে সোপর্দ

Update Time : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬