Dhaka ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নেছারাবাদে দুই সেতুর মালামাল চুরির অভিযোগ; অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৪০৭ Time View

প্রতিনিধি,নেছারাবাদ ;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল বাজার সংলগ্ন জোড়া সেতু এলাকায় মাত্র ১০ দিনের ব্যবধানে দুটি সেতুর নির্মাণসামগ্রী চুরির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রোহিত, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন সেহাংগল এলাকায় চলমান একটি সেতু নির্মাণকাজের মালামাল চুরির সময় রোহিতকে স্থানীয়রা আটক করেন। অভিযোগ রয়েছে, তিনি চুরি করা মালামাল স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির চেষ্টা করেছিলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য কমলেশ মেম্বার দায়িত্ব নিয়ে অভিযুক্তকে মুচলেকার মাধ্যমে ছাড়িয়ে এনে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে এলাকাবাসীর অভিযোগ, ওই ঘটনার ১০ দিনের মাথায় রোহিত আবারও সেহাংগল জোড়া সেতু থেকে লোহার অ্যাঙ্গেল খুলে ভাঙারিতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। পরে ভাঙারি ব্যবসায়ী কমলেশ মেম্বার ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে চুরি হওয়া মালামাল ফেরত দেন।

একই ব্যক্তির বিরুদ্ধে বারবার চুরির অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তের বাবা গিয়াসউদ্দিন বলেন, “আমি বর্তমানে ঢাকায় আছি। দুই-এক দিনের মধ্যে এলাকায় ফিরব। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি দেখব এবং ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

নেছারাবাদে দুই সেতুর মালামাল চুরির অভিযোগ; অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর

Update Time : ০৯:৫২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬