Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮৪ Time View

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী নামের এক ব্যক্তিকে কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, মুক্তিযোদ্ধা স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি একত্রিত হয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তারা দুই পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

​পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন। খবর পেয়ে অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।

​এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ

Update Time : ০৬:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬