Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড  হামি ডি ডাব্লিউ এর নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড 

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View
প্রতিনিধি, বানারীপাড়া ;
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেঁতলা এলাকায় জমি দখল, খামার ভাঙচুর ও লুটপাটের পর এবার বিরোধপূর্ণ জমিতে ‘মসজিদের সাইনবোর্ড’ টাঙিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সাইফুল ইসলাম ওরফে রাসেল হুজুর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারের ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী হুমায়ুন কবির (৩৯) ও তাঁর স্ত্রী শিরিন আক্তারের অভিযোগ, তাঁদের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি নিয়ে রাসেল হুজুরসহ ১০-১২ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন (এমপি মামলা নং-১০৭৬/২৬)।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ আগস্ট বিরোধের জেরে তাঁদের খামারে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর, গাছপালা কাটা এবং ছাগল, হাঁস-মুরগি লুট করা হয়। বাধা দিতে গেলে একজনকে মারধর ও শিরিন আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে ১৭ সেপ্টেম্বর পুনরায় খামার ভাঙচুর এবং হুমায়ুন কবিরকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, আগের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন মালামাল ও পাঁচটি ছাগল জব্দ করলেও দখলের চেষ্টা বন্ধ হয়নি। সর্বশেষ বিরোধপূর্ণ জমিতে তাঁদের নির্মাণাধীন পাকা ভবনে মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে। তাঁদের অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।
এ ঘটনায় শিরিন আক্তার থানায় লিখিত অভিযোগ এবং হুমায়ুন কবির ২০ সেপ্টেম্বর বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছে।
বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ ও জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। নতুন করে দখল বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড 

বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড 

Update Time : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬