Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

বানারীপাড়ার উদয়কাঠীতে পৈতৃক জমি দখলের অভিযোগ, অসহায় পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৫২ Time View

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ;

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম তেতলা (রেন্ডিতলা) এলাকায় দীর্ঘ ৪৫ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন গাজীর বিরুদ্ধে। সাড়ে ১২ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে একের পর এক ভয়ভীতি, চাপ প্রয়োগ এবং সর্বশেষ পুলিশি হয়রানি ও ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম রাসেল হুজুর ও তার পরিবার। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির। ৪৫ বছর ধরে ভোগদখলে জমি ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, রাসেল হুজুরের বাবা ওয়াজেদ আলী ঘরামী ও শাশের আলী প্রায় ৪৫ বছর আগে বৈধভাবে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। এরপর থেকে বসতভিটাসহ জমিটি তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

পরিবারটির অভিযোগ, ২০১৮ সালের দিকে স্থানীয় হুমায়ুন গাজী জমিটি তাদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু পৈতৃক ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের ওপর বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়। সাড়ে ১২ কাঠা জমি দখলের অভিযোগ
ভুক্তভোগীদের দাবি, একপর্যায়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তাদের সাড়ে ১২ কাঠা জমি দখলে নেওয়া হয়। এ সময় বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।

পরবর্তীতে চাপের মুখে প্রায় ৩ কাঠা জমি ফেরত দেওয়া হলেও সেই জমির মধ্য দিয়েও অবৈধভাবে রাস্তা বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পরিবারটির অভিযোগ, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় হুমায়ুন গাজী ওই বিরোধপূর্ণ জায়গায় প্রথমে টিনশেড ঘর নির্মাণের উদ্যোগ নেন। এতে বাধা দিলে নেছারাবাদ উপজেলার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ফরিদ বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দেন।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, শেষ পর্যন্ত বিরোধের কোনো কার্যকর সমাধান হয়নি। বরং পরবর্তীতে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করা হয়। জমির বিরোধ মেটাতে একাধিকবার সামাজিক শালিস ও বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেন রাসেল হুজুরের পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি দখলের বিষয়ে প্রতিবাদ করলেই তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সর্বশেষ হুমায়ুন গাজীর স্ত্রী রাসেল হুজুরকে পুলিশি হয়রানির ভয় দেখানোর পাশাপাশি ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতে পারে।তাই
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে জোরপূর্বক দখল হয়ে থাকলে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং হুমকি-ধামকি থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অভিযোগের বিষয়ে হুমায়ুন গাজীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ প্রতিবেদন প্রকাশের সময় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

বানারীপাড়ার উদয়কাঠীতে পৈতৃক জমি দখলের অভিযোগ, অসহায় পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি

Update Time : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬