Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা নেছারাবাদে ঝড়ে গাছের চাপায় গৃহবধূর মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: বশির উদ্দিন জামায়াতের সহ- সেক্রেটারি নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঢাকার ধামরাইয়ে কান্দিকুলে পর/কীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নি/র্যাতন, গলায় জুতার মালা

ধামরাই প্রতিনিধি ঢাকা;

কান্দিকুল গ্রামে পরকীয়ার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামবাসীর বিরুদ্ধে। এসময় তাদের গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে অপমান করা হয় বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক অবস্থায় ওই নারী-পুরুষকে দেখতে পেয়ে কয়েকজন গ্রামবাসী তাদের আটক করে। পরে গ্রাম্যভাবে শাস্তি দেওয়ার নামে একদল লোক তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গলায় জুতার মালা পরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে তারা ওই অবস্থায় ছিলেন। এসময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিষ্পত্তি করা উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে এভাবে আটক ও অপমান করা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব

ঢাকার ধামরাইয়ে কান্দিকুলে পর/কীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নি/র্যাতন, গলায় জুতার মালা

Update Time : ০৯:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬