Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১০৭ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক  ;

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের পর দুই বছর আগে বিয়ে হয় এক কিশোরী ও শাকিল ওরফে শাকিব মিয়ার। অভিযোগ, বিয়ের সময় কিশোরীর বয়স ছিল মাত্র ১১ বছর। বর্তমানে ১৩ বছর বয়সী ওই কিশোরী এক সন্তানের জননী।

স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে সন্তানকে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে গত ১ জুলাই ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করেন কিশোরী মা। অভিযোগের পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে লিগ্যাল এইডে হাজির করে।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান মানবিক দিক বিবেচনায় সাত মাস বয়সী শিশুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, কিশোরীর পরিবার অভিযোগ করেছে, ফুঁসলিয়ে নিয়ে বাল্যবিয়ে ও নির্যাতনের শিকার করা হয়েছে তাকে। তবে শাকিল দাবি করেন, কিশোরীর সম্মতিতেই তাদের বিয়ে হয়েছিল এবং পরে সে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

Update Time : ০১:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬