Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হাসপাতালে মরদেহ রেখে উধাও স্বামী-শ্বশুর, চরফ্যাশনে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩০ Time View

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে জরিনা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তিনি বিষপান করেছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর হাসপাতালেই মরদেহ রেখে স্বামী ও শ্বশুরের চলে যাওয়ার ঘটনায় মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বামী শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জরিনা একই এলাকার সিরাজ পাটোয়ারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জরিনা বিষপান করেছেন বলে জানিয়ে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বামী ও শ্বশুর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পর তারা হাসপাতালেই মরদেহ রেখে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা সিরাজ পাটোয়ারী জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে শরীফের সঙ্গে জরিনার বিয়ে হয়। শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি তার মেয়ে ফোনে একাধিকবার জানিয়েছিল। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মৃত্যুর পর স্বামী ও শ্বশুরের হাসপাতাল থেকে চলে যাওয়ার ঘটনায় তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, দাম্পত্য কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এ কারণে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এসব বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ।

দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান সিকদার বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

হাসপাতালে মরদেহ রেখে উধাও স্বামী-শ্বশুর, চরফ্যাশনে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য

Update Time : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬