Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ার নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও সাতক্ষীরা এসডি হসপিটালের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এই মানবিক কর্মসূচির মিডিয়া পার্টনার দৈনিক খবরের কাগজ।ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মে‌ডি‌সিন অফিসার ডা. সুব্রত বিষ্ণু।

ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট মুজাহিদুল ইসলাম, আশার আলো কি‌শোরী টি‌মের সভাপ‌তি শিখা দাস, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মাসুদ হাসান, লিমন দাস, মা‌হি প্রমুখ।

চিকিৎসাসেবা পেয়ে ঋষিপাড়ার বাসিন্দা দিপালী দাসী বলেন, ঋষিপাড়ার অধিকাংশ মানুষ গরীব। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারে না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখায় না। এই উদ্যোগ আমাদের অনেক উপকারে আসবে।

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান বলেন, নানা সংকটে ঋষিপাড়ার মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত অতি তাপপ্রবাহ ও জলাবদ্ধতা বস্তিবাসী মানুষের জীবন এবং জীবিকাকে ভীষণভাবে প্রভাবিত করছে। তাপপ্রবাহের কারণে তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন।জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই স্বাস্থ্য ক্যাম্প সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Update Time : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬