Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালীতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন খাল, ডোবা ও নালা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এ সময় নৌ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,
“চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে ছোট-বড় সব ধরনের মাছসহ জলজ প্রাণী আটকা পড়ে। দেশীয় মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে এ ধরনের জাল ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
“দেশীয় মাছ রক্ষা ও প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এ বিষয়ে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

Update Time : ০৫:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬