Dhaka ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ ভাড়া ভবনে ৮ বছর ধরে চলছে ডাকসেবা, চরম ভোগান্তিতে গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩৯ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে নির্মাণকাজ শেষ হবে এবং কবে নিজস্ব ভবনে ডাকসেবা চালু হবে, তা নিয়ে স্থানীয় বাসিন্দা, সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। এদিকে নির্মাণকাজ বন্ধ থাকার কারণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে দেখা গেছে ভিন্নতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হলে ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে অস্থায়ীভাবে ডাক বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘ আট বছর ধরে সংকীর্ণ ও অনুপযুক্ত পরিবেশে অফিস পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পর্যাপ্ত জায়গার অভাবে গুরুত্বপূর্ণ আসবাবপত্র, সরকারি নথি ও প্রয়োজনীয় ফাইলপত্র সুষ্ঠুভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে মূল্যবান সরকারি কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে জনবল সংকটও ডাকসেবা কার্যক্রমকে আরও ব্যাহত করছে।

ডাক বিভাগ সূত্রে জানা যায়, নতুন ভবনের নির্মাণকাজ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই সম্পন্ন করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজে আর কোনো অগ্রগতি হয়নি। এতে নির্ধারিত সময়ে ভবন নির্মাণ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. জালাল হোসেন বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। ডাক বিভাগের কিছু অভ্যন্তরীণ ও কারিগরি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে। সমস্যাগুলোর সমাধান হলে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।”

বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন বলেন, “নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি আমরা অবগত আছি। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত কাজ পুনরায় চালুর চেষ্টা চলছে।”

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “উপজেলা পোস্ট অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ এভাবে দীর্ঘদিন ঝুলে থাকা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত নির্মাণকাজ শুরু করে এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ ভাড়া ভবনে ৮ বছর ধরে চলছে ডাকসেবা, চরম ভোগান্তিতে গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা

Update Time : ০১:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬