Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১১৫ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের অধিকার সম্পর্কে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুল নেহার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী চায়না সমাদ্দার, মৌমিতা সাহা, নিতু মণ্ডল এবং শিক্ষার্থী প্রতিনিধি হুমায়মা ও ফাতেমা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাভাবিক মানসিক-শারীরিক বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলাও জরুরি। প্রতিটি মেয়েকে তার স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে। ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে নয়—এই বার্তাটি সমাজের প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ এ লক্ষ্যেই নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। তারা লেখাপড়া শেষ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজের অন্যান্য সদস্যদেরও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন যে, তারা ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নিজেদের পরিবার ও সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা

Update Time : ১২:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬