
প্রতিনিধি,নেছারাবাদ ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামুন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্সবিহীন সকল খুচরা বিক্রেতাকে তাৎক্ষণিকভাবে বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পলিথিন সংরক্ষণের অভিযোগে সড়ক পরিবহন আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে পৃথকভাবে অভিযান চালানো হয়। এসব অপরাধে মোট ৫টি মামলায় ৫ জনকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।
Reporter Name 






















