Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় কমিশনারের পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেছারাবাদের ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে একা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা পরিবার ও সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ছারছীনায় প্রতিবছর দুটি বড় মাহফিল অনুষ্ঠিত হয়। এসব আয়োজনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্বেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি মো. সোহরাব হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই শুধু সচেতনতা নয়, দৈনন্দিন জীবনেও পরিচ্ছন্নতার অভ্যাস বাস্তবায়ন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপও উদ্বেগের বিষয়। নিয়মিত, অন্তত সপ্তাহে একবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও বেশি প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রনয় রায়, ছারছীনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় কমিশনারের পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা

Update Time : ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬