Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে প্রায় ১০ হাজার মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছিল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডুবি হাফিজিয়া মাদ্রাসা থেকে ডুবি রেজাউল কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ডুবি নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ৩৬টি নৌকা অংশ নেয়। শত শত বৈঠার ছন্দ, মাঝিদের হুংকার ও দর্শকদের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে নদীর দুই পাড়। নৌকাবাইচ দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রায় ১০ হাজার মানুষ জড়ো হন বলে জানিয়েছেন আয়োজকেরা।

নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া। আবু জাফরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা আয়োজনে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শিল্প ও সাহিত্যবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বিপ্লব, দৈনিক ইনকিলাবের নেছারাবাদ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

আয়োজকেরা বলেন, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে প্রায় ১০ হাজার মানুষের ঢল

Update Time : ০৬:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬