Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ: বানারীপাড়ায় বিক্ষোভ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৭৬ Time View

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। একই সঙ্গে অভিযুক্ত সঞ্জিব রায় অনুপের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামের বাসিন্দা সঞ্জিব রায় অনুপ গত ২৩ জুলাই ফেসবুকে একটি পোস্টের মন্তব্যের ঘরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে আটক করে প্রকাশ্যে ভুল স্বীকার করান। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে মুসল্লিরা ঘটনার প্রতিবাদ জানান। শনিবার (২৫ জুলাই) আসরের নামাজ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা বানারীপাড়া ফেরিঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে তারা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বানারীপাড়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত হয়ে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. অলিউল হাসান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, এ ঘটনায় বানারীপাড়া থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বর্তমানে আত্মগোপনে রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকার এবং পুলিশের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহবুব, বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মো. ইলিয়াস হোসাইন এবং বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. আতিকুল ইসলাম।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তিনি সকলকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ: বানারীপাড়ায় বিক্ষোভ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান

Update Time : ০৪:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬