Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৪২ Time View

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে মো. আলাল হোসেন (পিতা: জহুর উদ্দিন) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকান পরিচালনার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী উপজেলা ও সীমান্তবর্তী ভারতের কোচবিহার অঞ্চলের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জের কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালানোর পর ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন, বেশ কয়েকটি মোবাইল সিম এবং অনলাইন জুয়ার রিচার্জের কাজে ব্যবহৃত নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সদ্য জারিকৃত ‘জুয়া আইন-২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘দীর্ঘদিন পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার করে নতুন জুয়া আইন-২০২৬ জারি করা হয়েছে। এই আইনের আওতায় অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর।’

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, ‘জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।’

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

Update Time : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬