Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় যুব পানি কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার # কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের **কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:** পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজের পালিত ছাগলের জন্য পাতা ও ডাল সংগ্রহ করতে বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে ওঠেন হাইজুল হক। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া কাউখালী-ভান্ডারিয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের সদস্য ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। কচুর মোচা বিক্রি করে চারজনের সংসার, সহায়তার অপেক্ষায় লাইলী কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম

সোনাহাট স্থলবন্দরে ইয়াবাসহ নারী গ্রেফতার, মাদক বিক্রির অর্থও জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়

# কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের **কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:** পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজের পালিত ছাগলের জন্য পাতা ও ডাল সংগ্রহ করতে বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে ওঠেন হাইজুল হক। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া কাউখালী-ভান্ডারিয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের সদস্য ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।