Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরার কলারোয়ায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া মডেল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বেত্রাবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল হাইস্কুল ও বাটরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি কলারোয়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম, শিল্পকলা একাডেমি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগার নির্মাণসহ বিভিন্ন খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

চারা বিতরণ কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬