Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত সাতক্ষীরার তালায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাতক্ষীরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ল কলেজের প্রয়াত পথিকৃৎ শিক্ষকদের সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস সাতক্ষীরা সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলার সাতক্ষীরা থেকে বিশ্বজয়ী পেসার: ৩১ বছরে পা দিলেন কাটার মাস্টার মোস্তাফিজ

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।

প্রধান অতিথির বক্তব্যে সৌমেন মৈত্র বলেন, “বায়ুদূষণ রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা রায় ও আখি মনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে বক্তারা নির্মল বায়ু ও পরিবেশ সুরক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

Update Time : ০৩:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬