Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত সাতক্ষীরার তালায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাতক্ষীরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ল কলেজের প্রয়াত পথিকৃৎ শিক্ষকদের সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস সাতক্ষীরা সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলার সাতক্ষীরা থেকে বিশ্বজয়ী পেসার: ৩১ বছরে পা দিলেন কাটার মাস্টার মোস্তাফিজ

কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

কাউখালী প্রতিনিধি:

‘সবার জন্য সাক্ষরতা, সবার জন্য উন্নয়ন’—এই প্রত্যয়কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও সবুজ কান্তি সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আল রামিন এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানাইয়া ইমরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

সভায় ইউএনও রাইসুল ইসলাম বলেন, “একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। শতভাগ সাক্ষরতা অর্জন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাউখালী উপজেলাকে নিরক্ষরমুক্ত করতে প্রশাসন ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান বলেন, “সাক্ষরতার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষা থেকে। প্রতিটি শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার আগেই যেন কেউ ঝরে না পড়ে, সে লক্ষ্যে আমরা নিয়মিত মনিটরিং ও তদারকি কার্যক্রম পরিচালনা করছি।”

আলোচনা সভায় বক্তারা সাক্ষরতা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং নিরক্ষরমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Update Time : ১২:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬