Dhaka ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক ভাণ্ডারিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, বিজয়ীদের পুরস্কার প্রদান সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন কলারোয়ায় ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার সাতক্ষীরায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪ সাতক্ষীরায় গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি আটক সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাচনল গ্রামে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের প্রায় সাড়ে ৫ বিঘা জমিতে গড়ে তোলা আধুনিক পেঁপে বাগানে এখন বাম্পার ফলন হয়েছে। গাছে গাছে ঝুলে থাকা পুষ্টিকর এই ফলের সমারোহ কৃষক ও সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস)’ এর আওতায় এবং জিএএফএসপি (GAFSP) ও আইএফএডি (IFAD)-এর আর্থিক সহযোগিতায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি উৎপাদনের লক্ষ্যে বাগানটি গড়ে তোলা হয়েছে। এখানে ‘টপ লেডি’ ও ‘গ্রীন ফায়ার’ জাতের উন্নতমানের পেঁপে চাষ করা হয়েছে।

বাগান ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ১৩০ থেকে ১৪০ মণ কাঁচা ও পাকা পেঁপে সংগ্রহ করা হচ্ছে। উৎপাদিত পাকা পেঁপেগুলো আধুনিক পদ্ধতিতে ক্যারেট ও প্যাকেটে সংরক্ষণ করে সরাসরি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি বাজারে পাঠানো হচ্ছে। মানসম্মত ও সুস্বাদু হওয়ায় এসব পেঁপের চাহিদাও বেশ বেশি।

উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আকলিমা আক্তার এবং উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের নিবিড় তদারকি ও কারিগরি সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ সফলতা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় কৃষকদের ভাষ্য, প্রচলিত অনেক ফসলের তুলনায় পেঁপে চাষে উৎপাদন খরচ কম, লাভ বেশি এবং দ্রুত ফলন পাওয়া যায়। ফলে এই বাগানের সাফল্য দেখে আশপাশের অনেক কৃষকও এখন উচ্চমূল্যের ফল ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সৌরভ দেবনাথ বলেন, “কলারোয়ার মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা নিয়মিত দেওয়া হচ্ছে। এ ধরনের সফল উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করবে এবং এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, কলারোয়ার এই সফল পেঁপে চাষের মডেল অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আরও বেশি কৃষক লাভজনক কৃষি কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

Update Time : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬