Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত সাতক্ষীরার তালায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাতক্ষীরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ল কলেজের প্রয়াত পথিকৃৎ শিক্ষকদের সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস সাতক্ষীরা সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলার সাতক্ষীরা থেকে বিশ্বজয়ী পেসার: ৩১ বছরে পা দিলেন কাটার মাস্টার মোস্তাফিজ

দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩২৪-এর সংসদ সদস্য এবং সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সাংসদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুর রউফ ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদের সঙ্গে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বিথীকা বিনতে হোসেন জেলার সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় আলহাজ মো. আব্দুর রউফ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় তুলে ধরে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদকে সাতক্ষীরা সফরের আমন্ত্রণ জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৩:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬