Dhaka ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গু রোগীসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে মোট ২০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১৫৪ জন ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তিনজন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। এ সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সর্বাধিক ১১৫ জন ডেঙ্গু রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে ২৫ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়িঘর ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪

Update Time : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬