Dhaka ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি এবং বিভিন্ন অনিয়মের দায়ে দুটি বেকারিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আস্পদ্দি এলাকায় পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আস্পদ্দি এলাকার বিসমিল্লাহ বেকারি ও নিপা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৩ ধারায় বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা এবং নিপা বেকারিকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

অভিযানে কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আলম বখতিয়ার এবং কাউখালী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বেকারিগুলোতে অভিযান চালানো হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে এবং প্যাকেটজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। এসব অনিয়ম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬