Dhaka ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৩ শিক্ষিকা ও ২ চালক আহত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬০ Time View

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন শিক্ষিকা ও দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-ইশ্বর বড়ুয়া সড়কের ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষিকারা হলেন—পশ্চিম পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুনফাতেহাজ্জাহান (ঝরনা), ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জিন্না সালওয়া (মৌসুমী) এবং মধ্য পাথরডুবি প্রগতিশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফেরদৌস আরা বেগম।

আহত দুই অটোরিকশাচালক হলেন—পাথরডুবি মইদাম এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ আজিজুল হক এবং গোপালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন শিক্ষিকা ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিজ নিজ বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি খালি অটোরিকশার সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার যাত্রী ও চালকরা ছিটকে পড়ে এবং কয়েকজন গাড়ির বডির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই চালক মাথা ও পায়ে গুরুতর আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শিক্ষিকাদের মধ্যে মোছাঃ জিন্না সালওয়া (মৌসুমী) মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অপর দুই শিক্ষিকা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহতদের দেখতে হাসপাতালে ভিড় করেন তাঁদের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা। আহত শিক্ষিকা ও দুই চালকের দ্রুত সুস্থতার জন্য পরিবার ও উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৩ শিক্ষিকা ও ২ চালক আহত

Update Time : ০৫:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬